
ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ অত্যাধুনিক করভেট: ৫৩ হাজার ৮৬৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার নিউদিল্লিতে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বাড়াতে ৮টি অত্যাধুনিক করভেট নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মোট মূল্য ৫৩ হাজার ৮৬৬ কোটি ৫০ লাখ টাকা। এই পদক্ষেপটি হিন্দ মহাসাগরে চীনের বাড়তি প্রভাবের পটভূমিতে নৌবাহিনীর সামরিক প্রস্তুতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।





























